ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঈদ যাত্রায় যুক্ত হবে ঢাকায় চলা বিআরটিসির ৫৫০টি বাস

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে সাধারণ যাত্রীদের জন্য ঈদ যাত্রায় যুক্ত হবে বিআরটিসির ৫৫০টি বাস। সোমবার (১৮ মার্চ) সকালে মতিঝিল বিআরটিসি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, আমরা ঈদে উপলক্ষে গত সপ্তাহে মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা শহরে আমাদের ৬০০টি বাস আছে।


এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০টি বাস রেখে বাকি ৫৫০টি বাস ঈদ সার্ভিসে রাখা হবে। এছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে। এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑